দর্শনা থানা জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ

হিজলগাড়ী প্রতিনিধি
দর্শনা থানা শাখার জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আব্দুল হান্নানকে সভাপতি এবং হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জিয়া মঞ্চের সভাপতি শহীদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে আরিফুর রহমান রুবেলকে সিনিয়র সহ-সভাপতি এবং আজাদুল ইসলাম টোটন, ফিরোজ হোসেন ও জলিল উদ্দিনকে সহ-সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন রুহুল আমিন হিটু, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সানোয়ার হোসেন, নয়ন আহমেদ ও মো. আলমগীর সহ-সাধারণ সম্পাদক, বিপ্লব সাদিক মিলন সাংগঠনিক সম্পাদক, শাহীন আহমেদ সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক এবং মো. ওয়াসিম সহ-সাংগঠনিক সম্পাদক।
এছাড়া মেহেদী হাসান অর্থ বিষয়ক সম্পাদক, রনি মিয়া সহ-অর্থ বিষয়ক সম্পাদক, রাজু আহমেদ দপ্তর বিষয়ক সম্পাদক, মো. শাহীন সহ-দপ্তর বিষয়ক সম্পাদক, আল-আমিন সরদার প্রচার সম্পাদক এবং জুয়েল রানা সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে হাসিবুল ইসলাম লিমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সাগর আহমেদ সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মজুর রহমান রানা যোগাযোগ বিষয়ক সম্পাদক এবং মো. হৃদয় সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া কলিম বিশ্বাস, মো. বাপ্পি ও এম আবুল হককে সদস্য হিসেবে রাখা হয়েছে।
জিয়া মঞ্চের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে দর্শনা থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।