আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিেেশর পৃথক অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও একজন চুরি মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশ পার্কুলা বাজার শফি ডাক্তারের বাড়ির সামনে অভিযান চালিয়ে  মো রশিদ আলির ছেলে জিহাদকে (২৫) ১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।
এর আগে একই দিনে সন্ধ্যা ৭টার দিকে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ নবান হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওসমানপুর মোঃ শামিম খন্দকারের বাড়ির পাশে অভিযান চালায়। অভিযান কালে মৃত লিয়াকত খন্দকারের ছেলে মিরা খন্দকারকে (৩৬) ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) আলমগীর কবীর সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে স্টেশনপাড়া এলাকা থেকে জি আর মামলার আসামি মৃত ইসমাইলের ছেলে মোমিনেনকে (৩৫) গ্রেফতার করে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীদেরকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।