আলমডাঙ্গায় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় কামালপুর আলাউদ্দিন আহমেদ পাঠাগারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলার  কুমারী  ইউনিয়নের কামালপুর  গ্রামে অবস্থিত পাঠাগার চত্বরে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারটির প্রতিষ্ঠাতা সভাপতি কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাবেক সভাপতি মন্টু, শিক্ষক কবি রাকিবুল ইসলাম, কামালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মামুন রেজা, ডিজাইন সলিউশনের পরিচালক মাহফুজুর রহমান কবি নহরআলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাহিত্যিক কবি সিদ্দিকুর রহমান
প্রধান অতিথি বলেন, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি গোলাম রহমান চৌধুরি  একজন জ্ঞানের ফেরিওয়ালা। তিনি ১৯৯৮ সালে নীজ উদ্যোগে কুমারী  ইউনিয়নের কামালপুর  গ্রামে  পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। এই পাঠাগারের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তিনি ব?ইয়ের মাধ্যমে জ্ঞান বিতরণ করেন। পাঠাগারের সভাপতি কবি গোলাম রহমান চৌধুরী  বলেন, আমি এই পাঠাগারটি প্রতিষ্ঠা করার একটাই লক্ষ্য জ্ঞানপিপাসু মানুষদের যেন আত্মার ক্ষুধা মেটাতে পারি। সবার সহযোগিতা কামনা করছি যেন পাঠাগারটি পাঠকদের মাঝ থেকে হারিয়ে না যায়। আলোচনা সভা শেষে আলাউদ্দিন আহম্মদ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি গোলম রহমান চৌধুরীকে বিশেষ পুরস্কারের  ভূষিত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।