চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২৬তম পর্ব গতকাল শুক্রবার বিকাল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন গুরু কাজল মল্লিক, জি এম জোয়ার্দার, মরিয়ম সুলতানা ভুবন, হুমায়ুন কবীর, হারুন অর রশিদ, বনলতা, আব্বাসউদ্দীন, আবু নাসিফ খলিল, ছড়া বলেন খালেকুজ্জামান, আনছার আলী। প্রবন্ধ পাঠ করেন কাজল মাহমুদ।
পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন অধ্যক্ষ  হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, আবু নাসিফ খলিল, আলাউদ্দীন, অধ্যক্ষ শাহজাহান আলী।
সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৬তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।