জীবননগরের আলোচিত মাদক কারবারি হালিমার এক বছরের কারাদণ্ড

জীবননগর অফিস
জীবননগর উপজেলার আলোচিত মাদক কারবারি হালিমা বেগম (৪০)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত হালিমা বেগম জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন কটার মেয়ে এবং কবির হোসেনের স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) এ দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এ রায় প্রদান করা হয়েছে। মাদক কারবারের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।