জীবননগর অফিস
জীবননগরে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটি, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলার মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা অ্যানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, সহকারী পরিচালক (বিজিবি-৫৮) ইমদাদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়ক ইমরান হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় বক্তারা বলেন, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত মনিটরিং, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
জীবননগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



