মেহেরপুর অফিস
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।
গতকাল সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন, একটি বৃহত দাবীকারী দল ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী, বিদেশী শক্তি, টাকা পয়সা কোন কিছুই তাদেরকে ঠেকায়ে রাখতে পারেনি। তারা এখন টেলিগ্রামলীগে পরিণত হয়েছে।
বক্তৃতায় তিনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও সমালোচনা করেন। তরুণ প্রজন্মের বাস উপযোগী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মূখ্য সংগঠক (দক্ষিণ) ডাঃ মাহমুদা মিতু- এমপি, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার এবং কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ।
সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গার পদযাত্রা শেষে মেহেরপুরের গাংনীতে পৌছায় এনসিপির গাড়ীবহর। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন তারা। এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পোস্টার সম্বলিত কুশপুত্তলিকা এবং দুপুরে সমাবেশস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের পর নানা শংকা সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়।
গাংনীতে নাগরিক পার্টির পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত



