হারদীর ওসমানপুরে জমিতে সার দিতে গিয়ে নিখোঁজের একদিন পর মিলল কৃষক হাসেমের ক্ষতবিক্ষত মরদেহ

আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বিশ্বাসপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর কৃষক হাসেম আলী (৫৫)-এর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| শুক্রবার সকালে কাটাখালী মাঠের একটি কৃষিজমির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়| শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| নিহত হাসেম আলী ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মণ্ডলের ছেলে|
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজের কৃষিজমিতে সার দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসেম আলী| যাওয়ার সময় পরিবারের সদস্যদের জানান, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন| তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় ¯^জনরা উদ্বিগ্ন হয়ে পড়েন| পরে আত্মীয়-¯^জন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি|
গতকাল শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন কৃষক কাটাখালী মাঠে কাজ করতে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন| কাছে গিয়ে তারা সেটিকে হাসেম আলীর মরদেহ হিসেবে শনাক্ত করেন| তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন| খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে|
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে| মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে| ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে| এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে| ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে| ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।