ডিজিটাল জরিমানা আদায়ে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের নতুন যুগ পজ মেশিন ও বাংলা কিউআর ব্যবহারে প্রশিক্ষণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায়ের লক্ষে চুয়াডাঙ্গায় চুক্তি স্বাক্ষর ও পজ মেশিন-বাংলা কিউ আর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।
জেলা পুলিশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায়ের কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য চঙঝ মেশিন ও ইধহমষধ ছজ ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়ের কার্যক্রম, চঙঝ মেশিন পরিচালনা, ইধহমষধ ছজ-এর মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন, সেবার স্বচ্ছতা, দ্রুততা এবং নগদ অর্থ লেনদেনের বিকল্প হিসেবে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা আমাদের লক্ষ্য। ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা চালুর মাধ্যমে জনগণ নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সেবার মান বৃদ্ধি পাবে এবং স্মার্ট পুলিশিং বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম,  টিআই (প্রশাসন) মোঃ আমিরুল ইসলামসহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইটিসিএল-এর প্রতিনিধিবৃন্দ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।