দীর্ঘ সাড়ে ৬ বছর পর চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে অবশেষে ঢাকায় বদলী

স্টাফ রিপোর্টার
দীর্ঘ সাড়ে ৬ বছর পর চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে অবশেষে বদলী করা হয়েছে। সম্প্রতি এক আদেশে তাকে এলজিইডি ঢাকা আগারগাঁও প্রধান কার্যালয়ে বদলী করা হয়েছে। তার স্থলাভূষুক্ত হচ্ছেন রাজশাহীর শহিদুজ্জামন। তবে তিনি বদলী ঠেকাতে চেষ্টা ও তদবীর চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২০২০ সালের ২৭ ফ্রেবুয়ারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসাবে জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গায় যোগদান করেন। দীর্ঘ সাড়ে ৬ বছর যাবত চুয়াডাঙ্গাতে দায়িত্বরত আছেন। তার গ্রামের বাড়ি জীবননগর উপজেলায়। গত কয়েকদিন আগে জাহাঙ্গীর আলমের বদলীর আদেশ হয়। তবে সেই আদেশ বাতিলের জন্য কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে।  
এ ব্যাপারে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, তিনি ঢাকা থেকে ফিরছেন। তাকে ঢাকায় বদলী করা হয়েছে। আগামী আগষ্ট মাসের ১/২ তারিখে ঢাকা হেড অফিসে যোগদান করবেন।   

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।