স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক কে এ সংবর্ধনা দেয়া হয় ।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা মৎসজীবি দলের যুগ্ম আহবায়ক একরামুল।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সদর উপজেলা যুবদলের আহবায়ক মতিউর রহমান মিশর, সেচ্ছাসেবক দলের আহবায়ক এম,এ,হাসান, লাল্টু, কৃষক দলের সভাপতি সাজিবার রহমান, ছাত্রদলের আহবায়ক আনিস, সদস্য সচিব মাহাবুব, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মাস্টার, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক খাজা মহিউদ্দিন।



