উৎপাদিত কৃষি বীজ পর্যবেক্ষণ ও শ্রমিকদের সমস্যা নিরসনে নূরনগর বিএডিসি পরিদর্শনে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার


উৎপাদিত কৃষি বীজ পর্যবেক্ষণ ও শ্রমিকদের সমস্যা নিরসনে বিএডিসি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল সোমবার বেলা ৪ টায় নূরনগর বিএডিসি ফার্ম পরিদর্শন করেন তিনি। বিএডিসি ফার্ম পরিদর্শনকালে কর্মকর্তা ও শ্রমিকেরা আন্তরিক পরিবেশে সংসদ সদস্য মাসুদ পারভেজকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানান। তাঁদের সঙ্গে সৌজন্য মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। এসময় বিএডিসির কর্মকর্তারা আশ্বাস প্রদান করেন যে, প্রতি মৌসুমে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র থেকে গড়ে ১০ হাজার টন ধানবীজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
পরিদর্শনকালে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, চুয়াডাঙ্গা বিএডিসি প্রতিবছর বিপুল সংখ্যক ধানবীজ উৎপাদন করে। আমাদের অসাবধানতার কারনে যেন সরবরাহ কমে না যায়। এখানে কর্মরত যে সকল শ্রমিকরা আছে তাদের প্রত্যেকের সঠিক সময়ের মধ্যে পারিশ্রমিক প্রদান করতে হবে। এ সকল কৃষক ভাইয়েরা মাঠে কাজ করে আমাদের অন্ন যোগায় তাদের সুবিধা অসুবিধা আমাদেরই দেখতে হবে।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, আমরা এই ফার্মে ৩৩ জন কাজ করি। তবে এই কাজ শিফট হিসাবে হয়। এক শিফটে ১৪ জন কাজ করলে অন্যদের বসে থাকতে হয়। আমাদের নিয়মিত কোন উপার্জন নেই। অনেক সময় দেখা যায় সকালে ১০ জন কৃষক কাজে আসলেও এখান থেকে বলা হয় ৮ জন কাজ কর বাকি দুজন বাড়ি চলে যাও। এতে করে সেই দুজন আর উপার্জন করতে পারে না।
এর পরিপ্রেক্ষিতে এমপি বলেন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। বিএডিসিতে যদি কম সংখ্যক জনবল প্রয়োজন হয় তাহলে আগেই তাদেরকে জানিয়ে দিতে হবে যারে যাতে তারা বিকল্প উপার্জন করতে পারে। শ্রমিকদের যে সরদার আছে তার মাধ্যমে সঠিক ও সুষ্ঠুভাবে শ্রমিকদের পরিচালনা করতে হবে। যেদিন বেশি সংখ্যক শ্রমিক প্রয়োজন হবে সেদিন সকলকেই কাজে লাগাতে হবে।
পরিদর্শন শেষে তিনি বিএডিসির যুগ্ম পরিচালক শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন, সেবা ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে ব্যক্ত করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের নায়েবে আমীর মাহবুব আশিক শফি, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।
এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান বাবু, কবির হোসেন খবা, গাজী আনাস, শাহ আলম, জাহিদ হাসান, তুতা, ফারুক, শাহাবুল ইসলাম,আজিজুর রহমান, তামিম হাসান আজিম, রাকিব ও মাহফুজ প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।