স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ও দর্শনায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জন আটক করা হয়েছে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকসেবীদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া কলোনি পাড়ার মোঃ শহিদুল ইসলাম মাদার (৪০), এতিমখানা পাড়ার মোহাম্মদ ইসমাইল (২২), দৌলতদিয়া স্কুলপাড়ার মো: সম্রাট হুজাইফা (৩০), দর্শনা সখরিয়া স্কুল পাড়ার মোঃ আমিনুল ইসলাম (২৮) ও পরানপুর গ্রামের মোঃ ছোটন আলি (৬০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গত মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার চুয়াডাঙ্গা শহর ও দর্শনা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, মো: সম্রাট হুজাইফা, আমিনুল ইসলাম ও মোঃ ছোটন আলিক আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম গাঁজা ও ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট। পরে আসামীদের জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এ সময় আসামী শহিদুল ইসলাম ও ইসমাইলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারকের কার্যালয়ে হাজির করা হলে সম্রাটকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম আসামী আমিনুল ও ছোটন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
চুয়াডাঙ্গা ও দর্শনায় অভিযান চালিয়ে ৫ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা



