স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম স্বচ্ছ, নির্ভুল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে এক ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল কবীর খান।
গতকাল শনিবার জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২১, ২২ ও ২৩ জুন প্রতিদিন সকাল ৮টা থেকে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও চযুংরপধষ ঊহফঁৎধহপব ঞবংঃ (চঊঞ) অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ প্রার্থীদের পৃথক লাইনে সকাল ৮টার পূর্বেই চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, কলম ও পরিধেয় বস্ত্র ছাড়া অন্যান্য সামগ্রী পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে জমা রাখতে হবে।
চুয়াডাঙ্গা জেলা থেকে আবেদনকারীদের মধ্য থেকে প্রতিটি ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানানো হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সকে নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন ও পূর্ণাঙ্গ ড্রেসরুল মেনে ইউনিফর্ম পরিধান করে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকার নির্দেশনা দেন। পাশাপাশি অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রার্থীদের সহায়তার নামে অনিয়ম, স্বজনপ্রীতি কিংবা অন্য কোনো অসদাচরণের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে অনুষ্ঠিত হবে। শারীরিক পরীক্ষাসহ অন্যান্য ধাপের পরীক্ষায় যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে। যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা নিজ যোগ্যতায় নিয়োগ পাবেন। তাই কোনো ধরনের প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে না পড়তে প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান।
ব্রিফিংয়ে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ইকুইপমেন্ট) এ.এইচ.এম. ইয়াদুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার (আরআই) মো. আব্দুস সামাদসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম উপলক্ষে চুয়াডাঙ্গায় পুলিশ অফিসার ও ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত



