দেশের ইতিহাসে প্রথম ধর্ষণ মামলায় ফাঁসির রায় ২৯ কার্য দিবসে গাংনীতে শিশু ধর্ষনের দায়ে শাকিল হোসেন নামে এক যুবকের ফাঁসির আদেশ

মেহেরপুর প্রতিনিধি


মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যাশিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত| গতকাল রবিবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন| ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম| আইন অনুযায়ী ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণার নির্দেশনা রয়েছে|
মামলার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে কন্যাশিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন| বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশু| এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন| শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল| শাকিল এর হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু| ওইদিনই শিশুটাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পিতা| রায় ঘোষণাকালে আসামী শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল| আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ|
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্য দিবসে রায় ঘোষণা করেন আদালত| বিচার ব্যবস্থায় যা একটি মাইল ফলক হিসেবে দেখছেন অনেকে| শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা| মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিউকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান| মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্য দিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।