দামুড়হুদা অফিসঃ
দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান পাট খোলা রাখার দায়ে ২ জন ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে| গতকাল সোমবার সন্ধ্যা ৭টার পরও দোকান খোলা রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়|
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম| এ সময় তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|



