জীবননগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জীবননগর অফিস
জীবননগরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আখতার রুনা।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হায়াত, স্বাস্থ্য পরিদর্শক মুন্সী আব্দুস সবুর, এমটিইপিআই কর্মকর্তা কুতুবউদ্দিনসহ টিকাদান কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা।
এ বছরের ক্যাম্পেইনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— সব শিশুদের টিকা দিবো, হাম-রুবেলা রোধ করবো। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
উপজেলায় মোট ১৯ হাজার ৩৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ৩ হাজার ৬৯০ জন এবং পৌরসভার বাইরে ১৫ হাজার ৩৪৯ জন শিশু রয়েছে। পৌর এলাকায় ২৪টি স্থায়ী ও ২৪টি অস্থায়ী কেন্দ্র এবং পৌরসভার বাইরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্রসহ সারা উপজেলায় মোট ৯৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উল্লেখ্য, এই টিকাদান ক্যাম্পেইন আগামী ১০ মে পর্যন্ত চলবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।