মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ররিাবার গাংনীর বাঁশবাড়িয়ায় সমিতির কার্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ-এর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক রমজান আলী, সাবেক সদস্য জালালুদ্দিন এবং প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষক-কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
গাংনীতে শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত



