আটকবর প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানটি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দর্শনা সরকারি কলেজের বিভাগীয় প্রধান ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথ অতিক্রম করার লক্ষ্য উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা খাতুন,রাফিয়া খাতুন,জেসমিন আরা, শিরিনা পারভীন,সহকারী শিক্ষক ফরহাদ হোসেন, মহিবুল্লাহ,শরিফুল ইসলাম,খাইরুল ইসলাম,শামীম আক্তার,জাহিদুল ইসলাম, মাসুদ রানা, রবিউল আউয়াল, কাউসার আলী, সাদিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম।
কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠিত



