স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে| গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কলেজের লাইব্রেরি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু|
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে| মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে অহেতুক দলাদলি, গ্রুপিং ও পরচর্চা কোনোভাবেই মেনে নেওয়া হবে না| তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং ¯^জনপ্রীতি ও অপ্রয়োজনীয় বিভাজন পরিহার করতে হবে|
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এই পেশা আমাদের জীবিকার মাধ্যম| তাই দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে|” একই সঙ্গে তিনি শিক্ষকদের গঠনমূলক পরিকল্পনা ও পরামর্শ সাদরে গ্রহণের আশ্বাস দেন এবং কলেজের ভালো ফলাফল অর্জনে উন্মুক্ত আলোচনার ওপর গুরুত্বারোপ করেন|
সভায় ¯^াগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন আরা| অন্যান্য উপস্থিতিদের মধ্যে ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের সভাপতি রওফুন নাহার রিনা, শারমিন আক্তার শিলা, অভিভাবক সদস্য মোকসেদুর রহমান মিল্টন, বোরহানউদ্দিন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক (জীববিজ্ঞান) কামরুজ্জামান, প্রভাষক (ইতিহাস) আফরোজা সুলতানা এবং খসরুজ্জামান|
এসব বিষয়ে গভর্নিং বডির সভাপতি মাহমুদুল হক পল্টু বলেন, কলেজের অর্থনৈতিক খাতে যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উন্নয়ন করা হবে| পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে|



