খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের এক অসহায় পরিবারের আর্তনাদ এখন সবার হৃদয়ে নাড়া দেওয়ার মতো। জীবিকার তাগিদে প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার চালানো এক শ্রমজীবী মানুষ আজ জীবনের কঠিন লড়াইয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। তিন সন্তানের জনক মোঃ মিজানুর রহমান পেশায় একজন ডেকোরেশন মিস্ত্রি। প্রতিদিনের উপার্জনেই চলত তার ছোট্ট সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎ এক দুর্ঘটনা তার জীবনের সবকিছু থামিয়ে দিয়েছে। এখন তিনি শয্যাশায়ী, বিনা চিকিৎসায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা আনন্দ ধামে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন মিজানুর রহমান। এতে তার কোমর (মাজা) ভেঙে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাকে দ্রুত একটি বড় ধরনের অপারেশন করাতে হবে। কিন্তু এই অপারেশনের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।
এমতাবস্থায়, মিজানুর রহমানের পরিবার দেশ-বিদেশের সকল হৃদয়বান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছে। আপনার সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একজন মানুষের স্বাভাবিক জীবন, বাঁচাতে পারে একটি পরিবারকে চরম দুর্দশা থেকে। সাহায্যের জন্য যোগাযোগ (বিকাশ): ০১৭৭৫৭৭৮৫৩৩, ০১৯৪১-৭৬১৮২০।
আলমডাঙ্গার ডেকোরেশন মিস্ত্রি মিজানুর রহমান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, সহায়তার আহ্বান



