স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরতীর দৌলতদিয়ার বঙ্গজপাড়ায় এক বাড়ি থেকে ২০০ লিটার ডিজেল তেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে কৃষক সানোয়ার হোসেনের বাড়ি থেকে ৮টি কন্টিনারে মজুত রাখা ডিজেল তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সানোয়ার হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেল সাথে সাথে খোলাবাজারে বিক্রি করা হয়। তবে সানোয়ার হোসেন বলেন তিনি কৃষি কাজের জন্য তেল সংগ্রহ করেছিলো।
গোপন সংবাদের ভিক্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দিন আল আজাদ নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার সানোয়ার হোসেনের বাড়িতে তল্লাশী চালানো হয়। বাড়ি ছোট বড় ৮টি কন্টিনারে প্রায় ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এক বাড়ি থেকে ২০০ লিটার ডিজেল জব্দ, ১০ হাজার টাকা জরিমানা



