সিনিয়র সহকারী সচিব হলেন দর্শনা পৌর প্রশাসক শাহিন আলম

দর্শনা অফিস
দর্শনা পৌর প্রশাসক মোঃ শাহিন আলম বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এ বিধি ৫ বি  অনুযায়ী সিনিয়র স্কেল (সিনিয়র সহকারী সচিব) পদে পদোন্নতি পান। পদোন্নতি উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৪টায় মেয়রের কার্যালয়ে পৌর কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা শেষে আরিফিন হোসনের সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।
 পৌর প্রশাসক শাহিন আলম বলেন আমার চাকুরী জীবনের চরম অভিজ্ঞতা প্রথম দিকের এ দায়িত্ব বুঝা মনে হত কিন্তু  কিছু দিন যেতে না যেতে  বুঝতে পারলাম মানুষের সেবা করার চরম মাধ্যম। খুব সহজে মানুষ কাছে পৌছানো যায়। সামান্য সহযোগিতায়  মানুষকে খুশি করা যায়। আমারও খুব ইচ্ছা ছিল মানুষের সেবা করা। এ সেবা করা সুযোগ করে দিয়েছেন আপনারা। আপনারা যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে আমি কিছু করতে পারতাম না। যতটুকু পৌরবাসীকে সেবাদিতে পেরেছি তার থেকে আমি আরও বেশী পেয়েছি। যানিনা  কতদিন আপনাদের পাশে থাকতে পারব। তবে যে কয়দিন আছি আপনাদের সুখে দুঃখে পাশে থাকব।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান সহকারী শাহ আলম, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম কার্য সহকারী হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া শফিকুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আঃ মজিদ। আরও উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।