জীবননগরে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এমপি রুহুল আমিন

জীবননগর অফিস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জীবননগরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২১৩ জন মানুষের মাঝে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা প্রদান করেন জামায়াতে ইসলামীর জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা পেয়েছি।সেখান থেকে প্রত্যেকের ২ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আমরা ১০ লক্ষ টাকা গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই। খুব ভালো হতো আমরা যদি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের হাতে টাকা পৌছিয়ে দিতে পারতাম। কিন্তু সময় কম থাকায় আপনাদের একত্রিত করে এই আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা বা এমপি নয় আপনাদের সেবক হিসেবে থাকতে চাই। উন্নয়নের জন্য আপনাদের আর আমাদের কাছে দারস্থ হতে হবে না আমরাই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবো। এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা,শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট যেটা উন্নয়নের প্রয়োজন সেটা আমাদের নখদর্পনে আছে।পর্যায়ক্রমে সবকাজ করা হবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মো.মাহফুজুর রহমান, জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মহি উদ্দিন, হাফিজুর রহমান,জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরআলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।