চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিদর্শনে করলেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দায়িত্ব গ্রহণের পরদিনই পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। তিনি গতকাল বেলা ১১টার দিকে পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এর আগে ১৬ মার্চ সোমবার দুপুরে রুহুল কবীর খান চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় গতকাল ১৭ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় তিনি চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন তিনি।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এর মধ্যে ছিল অস্ত্রাগার, রিজার্ভ অফিস, আরআই অফিস, পুলিশ মেস, ফোর্সের ব্যারাক, মেহমানখানা, ওয়াশরুম, পুলিশ লাইন্স জামে মসজিদ, ডিপার্টমেন্টাল স্টোর ও ক্লথিং স্টোর। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ মেসে উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ব্যারাকসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী ফোর্সের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।