চুয়াডাঙ্গায় মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের উদ্যোগের স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শহীদ আবুল কাশেম সড়কে শুভতাঁরা কমপ্লেেেক্স এ স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত  স্মরণসভা অধ্যাপক শামসুল আলম সেলিমমের সঞ্চালনায় স্মরণসভায় উপদেষ্টা তৌহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, ইকবাল আতার তাজ, লিটু বিশ্বাস ,অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, অ্যাড. বজলুর রহমান,  শফিকুল ইসলাম, মিলন বিশ্বাস, লাভলু রহমান, সাংবাদিক মানিক আকবর, রফিকুল ইসলাম ও শাহ আলম সনি বক্তব্য রাখেন। স্মরণসভায় মোহাম্মদ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আ.শু.বাঙালী ও সাইফুল ইসলাম পিনুসহ সহযোদ্ধারদের স্মরণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।