চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনা একজন আহত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার পৌরসভার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৬০) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চুয়াডাঙ্গা পৌরসভার সামনে কবরী রোডের মাথায় পৌঁছালে অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের  সাথে ধাক্কা লাগে এতে তিনি গুরুতর আহত হন। জানা যায় হাবিবুর রহমানের নিজ জেলা পাবনা তিনি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি চুয়াডাঙ্গা (আলুকদিয়া) অবস্থিত ম্যাসেঞ্জার পদে কর্মরত আছেন। পরে স্থানীয় লোকজন আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।