আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের  সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার  অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট  মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃশারমিন আক্তার, থানা ওসি (অপারেশন)  আলী হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন,  সমাজসেবা অফিসার মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খান, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, তবারক হোসেন, আসাদুল হক মিকা, আশিকুর রহমান ওল্টু, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গার ছাত্র সমন্বয়ক আহ্বায়ক আরাফাত হোসেন।
এছাড়াও উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।