আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা থানার হাফিজমোড় কাছারী বাজার এলাকায় প্রিন্স ইলেক্ট্রনিক্সের সামনে পাকা সড়কের উপর পরিচালিত চেকপোস্ট ডিউটির সময় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শীতল বিশ্বাসসহ পুলিশের একটি টিম যৌথ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালালে যুবকের কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু (ড্যাগার) উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য প্রায় ৯.৮ ইঞ্চি। এ সময় তার ব্যবহৃত ১৬০ সিসি রেজিস্ট্রেশনবিহীন একটি অ্যাপাচি (আর.টি.আর) মাটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবক কুষ্টিয়া জেলার মিরপুর থানার মোহাম্মদপুর গ্রামের মৃত আজিজুলের ছেলে আব্দুর রহমান (১৯)।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় পুলিশের চেকপোস্ট অভিযানে যুবক আটক



