জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী দক্ষিণপাড়া গোরস্থান পরিচালনা কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উথলী বাসস্ট্যান্ড বাজারের আরিফুল মোটরসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি অ্যাড. নাজমুল হুসাইন।
সভায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে গোরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঈদের নামাজ শেষে ঈদগাহের বিভিন্ন গেটে দাঁড়িয়ে অর্থ উত্তোলন এবং গোরস্থানের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আরিফুল হক, দাতা সদস্য শরীফ উদ্দিন, নির্বাহী সদস্য আমিনুর রহমান নয়ন, লিপ্টন হোসেন, ওমর ফারুক কোমল, ইদ্রিস আলী, রায়হান উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন গোরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সন্টু। আলোচনা সভা শেষে কমিটির সদস্যরা একসঙ্গে ইফতার মাহফিলে অংশ নেন।
উথলী দক্ষিণপাড়া গোরস্থান কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল



