স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক করা হয়েছে। গত শুক্রবার বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে। এছাড়াও পৃথক আরো ৪টি অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
গতকাল শনিবার রাত আড়াইটার দিকে মাটিলা বিওপি’র মেইন পিলার ৫২/২-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৩টার দিকে
সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৮/৫-এস এর নিকট অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৮ টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৮/৫-এস এর কাছে অভিযান চালিয়ে আসামীবিহীন ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৩-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে হাবিলদার অনুপম বিশ্বাস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু। আটক পুরুষ সদস্য ক্লিন্টন বিশ্বাস (৩৩) মোল্লারহাটর থানার বাগেরহাট জেলার বাসিন্দা ও হরলাল বেপারী (৪০), উজিরপুর থানার বরিশাল জেলার বাসিন্দা।
এদিকে গতকাল শনিবার বেলা ১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার সাইফুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা। এ সময় বাঘাডাঙ্গা গ্রামের মোজাম্মেল হক (২৭) ১০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক মোজাম্মের মানব পাচার চক্রের সক্রিয় সদস্য এবং মানব পাচার সংক্রান্ত মামলার আসামি।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশী নাগরিক আটক



