জীবননগর- মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ঔষধ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপি’র মেইন পিলার ৬১/১২-আর এর নিকট মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭৩/৪-এস এর কাছে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৫১ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।