আলমডাঙ্গায় ডাকাতি প্রস্তুতি মামলায় দুই যুবক গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৪টার দিকে আলমডাঙ্গা থানাধীন সাদা ব্রীজ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) শিতল বিশ্বাসের নেতৃতে আলমডাঙ্গার রোয়াকুল এলাকায় লোকমানের কাঁঠাল বাগানের সামনে পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে খোরশেদ (৩০) এবং মৃত আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৬)। তারা দুজনই ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।