আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গেফতার করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নির্দেশনায় মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ বাবলু খান সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় আলমডাঙ্গা থানার জেহালা ইউনিয়নের অঘর্নাথপাড়া গ্রামের মানিক খাঁনের পুকুরের দক্ষিণ পাশ থেকে মোঃ সাজ্জাদ শেখের ছেলে আব্বাস শেখকে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ওসি বানী ইসরাইল জানান, গেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ একজন গ্রেফতার



