স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত খুলনা জেলা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ তরিকুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
চুয়াডাঙ্গায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিধান



