জীবননগর কেন্দ্রীয় ঈদগার কমিটি গঠন আশরাফুল সভাপতি, হযরত সম্পাদক

জীবননগর অফিস
দীর্ঘ প্রতিক্ষার পর নাটকীয়তার মধ্যদিয়ে জীবননগর কেন্দ্রীয় ঈদগা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জীবননগর পৌর সভার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সভাপতি ও পৌর সভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হযরত আলী সম্পাদক নির্বাচিত হয়েছেন। জুলাই বিপ্লবের পর জীবননগর কেন্দ্রীয় ঈদগা কমিটি ভেঙ্গে দেওয়া হয়। কমিটি গঠন নিয়ে বিএনপি জামায়াত মুখোমুখি অবস্থান গ্রহন করে। কেউ কাউকে একটুও ছাড় দিতে ছিলো নারাজ। কমিটি গঠন নিয়ে শহরে বেশ কিছু দিন উত্তেজনা বিরাজ করে। শেষ পর্যন্ত বিএনপি জামায়াত সমঝোতার মধ্যদিয়ে একটি কমিটি গঠন করা হয়। জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীরকে আহবায়ক করে  একটি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি বিলুপ্ত করে গতকাল সোমবার একটি পূর্নাজ্ঞ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের বিষয়টি মাইকের প্রচারের মাধ্যমে এলাকাবাসীকে অবহিত করা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঈদগা কমিটির আহবায়ক শাজাহান কবীরের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর পর আহবায়ক কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সভাপতি হিসেবে জীবননগর পৌর সভার সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের নাম প্রস্তাব হলে সর্বসম্মত ভাবে তিনি সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে পৌর সভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হযরত আলীর নাম ও জেলা বিএনপির সদস্য আবুল হোসেন তোয়ার নাম উপস্থিত সদস্যরা প্রস্তাব করেন এবং শফিকুল ইসলাম খোকা সম্পাদক হিসেবে নিজে নিজের নাম প্রস্তাব করেন। উপস্থিত সর্বোচ্চ সংখ্যক সদস্যগণের সমর্থনে আবুল হোসেন তোয়া ও শফিকুল ইসলাম খোকাকে পরাজিত করে হযরত আলীকে সম্পাদক হিসেবে নির্বাচিত করেন। কোষাধ্যক্ষ হিসেবে সর্ব সম্মত ভাবে আক্তারুজ্জামান নির্বাচিত হন। পরে সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ তিন জন বৈঠক করে ৫ বছর মেয়াদী ৩১ সদস্যের জীবননগর কেন্দ্রীয় ঈদগা পরিচালনা কমিটি গঠন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।