সরোজগঞ্জ বাজারে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে ধারন করে সরোজগঞ্জ বাজারে আইন শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সরোজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের আয়োজনে বিট পুলিশিং সভায়  মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও আত্নহত্যা প্রবণতা প্রতিরোধ বিষয়ক আলোচনা স্থান পায়।  উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বলেন মিনহাজ-উল-ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। প্রতিটি বিটে দায়িত্বপ্রাপ্ত বিট অফিসারের নাম, পদবি ও সরকারি মোবাইল নম্বর প্রদর্শিত থাকায় সাধারণ জনগণ খুব সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানাতে পারছেন এবং দ্রুত পুলিশি সেবা পাচ্ছেন। তিনি আরও বলেন, নারী ধর্ষণসহ যেকোনো প্রকার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা জরুরি। নির্যাতিত নারী ও শিশুর পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বদা সোচ্চার রয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতায় এসব অপরাধ নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।