চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৫৮১তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের শহীদ আলাউল হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। আসরের শুরুতে সাহিত্য পরিষদের তরুন লেখক নুরুজ্জামান নুরুর আকর্ষিক মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হামিদুল হক মুন্সির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক মিম্মা সুলতানা মিতার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন আব্বাস উদ্দীন, লতিফা রহমান বনলতা, শহিদুল ইসলাম, হারুন-অর-রশিদ, চিশতী এম এ হামিদ, গুরু কাজল মল্লিক, মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, গোলাম কবীর মুকুল ও আসমানী খাতুন। নাটক পাঠ করেন মো. আলাউদ্দীন। রবীন্দ্রনাথের বর্ষা কবিতা আবৃত্তি করেন সরদার আলী হোসেন। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন ইকবাল আতাহার তাজ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল ও কাজল মাহমুদ। আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান এমপি। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে ‘পদধ্বনি’ আসরের ১৫৮১তম পর্বের সমাপ্তি ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।