মেহেরপুরে ভোক্তার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা এগারোটার দিকে শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমান মেলে। এ সকল কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সেনাবাহীনির উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরীর জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।