আদালতে হাজির করা হলো নুসরাত ফারিয়াকে

অনলাইন ডেস্ক

গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়েছে।

ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সোমবার সকাল ৯টায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। সকালে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।