বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে নুসরাত ফারিয়াকে।

রবিবার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।