আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কারাগারে থাকা চিন্ময় দাসকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে আইনজীবী হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।