স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দাললসহ ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি একাধিক অভিযান চালিয়ে বাংলাদেশী এ ৪ জনকে আটক করে। এদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। এছাড়াও পৃথক অভিযানে ভায়াগ্রা ট্যাবলেট, নেশা জাতীয় সিরাপ, ঔষধ ও কীটনাশক উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে
কুসুপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/২০-আর এর নিকট কুসুমপুর বাজারের হাবিলদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালনো হয়। এ সময় মাদক চোরাকারবারি ও মানব পাচারকারী কুসুমপুর গ্রামের রেজাউল মিয়ার ছেলে মোঃ সিটুকে (৩২) আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮০পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়। একই দিন রাত দেড়টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫১/১-এস অভিযান চালিয়ে আসামীবিহীন ১৪৪ বোতল নেশা জাতীয় সিরাপ (ঊংশঁভ ধহফ ডরহ ঈবৎবী ঈড়ঁময ঝুৎঁঢ়) আটক করা হয়।

এদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯/এমপি এর নিকট গয়েশপুর গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৬ বোতল সিরাপ (ঊংশঁভ ধহফ ঋধরৎফুষ ঝুৎঁঢ়) আটক করা হয়। বেলা ১২টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৯/এমপি এর নিকট গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১৭ হাজার ৮৫০ পিস ঔষধ উদ্ধার করা হয়। একই সময়ে গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১৬৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর এর নিকট শরিফের বাঁশ বাগানে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে টহল দেয়া হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ১ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৮-আর এর নিকট ইমরানের আম বাগানে হাবিলদার মোঃ সায়াদ হোসেন এর নেতৃত্বে টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।



