দর্শনার হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কেরু বয়েজ ভোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি

স্টাফ রিপোর্টার:

দর্শনার মেমনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ‘হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট ফাইনালে ২-০ গোলে দর্শনায় কেরু বয়েজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমি।
“ফুটবলের জন্য খেলি, মাদক ও সহিংসতা মুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রামনগর মাথাভাঙ্গা যুবসংঘ (রামায়ুস) ১৬টি দলের অংশগ্রহণে এই নকআউট টুর্নামেন্টের আয়োজন করে।
খেলার প্রথম অর্থ গোলশূন্য থাকলেও দ্বিতীয় অর্ধে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমীর মিনারুল ও বাঁধন পরপর দুটি গোল করে কেরু বয়েজ স্পোর্টিং ক্লাব কে চ্যাম্পিয়নের দড়ি অনেকটা পিছিয়ে ফেলে। জমদাবাদ ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত পিউস বয়েজ ক্লাব এর পক্ষে কেউ গোল না দিতে পারায় শেষ হাসি হেসে চুয়াডাঙ্গা ফুটবল একাডেমী ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির অফিসিয়াল হিসেবে মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি রেজাউল হক জোয়ারর্দ্দার রেজা, সাবেক ফুটবলার সরোয়ার হোসেন জোয়ারর্দ্দার মধু, নাজমুল হক শান্তি,দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার , ব্যাংকার হিরণ এবং চুয়াডাঙ্গা ফুটবল একাডেমীর কোচ ও পরিচালক সাবেক ফুটবলার তরিকুল ইসলাম তরু।

খেলা শেষে চ্যাম্পিয়ন দল চুয়াডাঙ্গা ফুটবল একাডেমির হাতে প্রাইজমানি হিসেবে ৮০,০০০ টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়া রানার্স আপ দলকে ৬০,০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং পুরো আসরের সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষককেও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
আয়োজক সংগঠন রামনগর মাথাভাঙ্গা যুবসংঘের (রামায়ুস) সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (মুক্তা),দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুর রহমান বাচ্চু ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।