কার্যক্রম নিষিদ্ধ মেহেরপুরে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মেহেরপুর অফিস

মেহেরপুরে পৃথক অভিযানে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাকিব হোসেন ও মেহেরপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাফুজুর রহমান পোলেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে মুজিবনগরের তারানগর ও মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শেখ সাকিব হোসেন মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ইনসাফাত আলীর ছেলে ও মাফুজুর রহমান পোলেন মেহেরপুর পৌর শহরের মল্লিক পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে। জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে দ্রুত বিচার আইনে পলাতক আসামী সাকিব ও পোলেনকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দুপুরে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।