আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আলমডাঙ্গা অফিস

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিতকরণ ও রপ্তানির সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটির উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য— ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার শুরা সদস্য দারুস সালাম, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলমসহ খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খামারিদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।