স্টাফ রিপোর্টার
দামুড়হুদায় কুষ্ঠ রোগে আক্রান্ত ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়ক উপকরণ তুলে দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, ইম্প্যাক্ট ফাউন্ডেশন এর ফিল্ড কো অর্ডিনেটর মোঃ ্যৗ
মিজানুর রহমান, দামুড়দা উপজেলার উপজেলা ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, ল্যাপ্রসি প্রোগ্রামের এফও মোহিনী আক্তার মাহি। সার্বিক সহযোগিতায় ল্যাপরসি প্রোগ্রাম এর ফোক্যাল পারসন মোঃ রফিকুল ইসলাম। এ সময় কুষ্ঠ আক্রান্ত ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে ক্রাচসহ বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। এসব সহায়ক উপকরণ তাদের দৈনন্দিন চলাচল সহজ করার পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



