আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তারকে উপজেলা ও পৌর বিএনপির বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গা অফিস

বদলিজনিত কারণে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে ইউএনও শাহীনুর আক্তারের কর্মকালীন ভূমিকার প্রতি সম্মান ও শুভেচ্ছা জানান।

সংবর্ধনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার পদোন্নতি পেয়ে জামালপুরে এনডিসি হিসেবে যোগদান করবেন। তাঁর এ পদোন্নতিতে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নতুন কর্মস্থলে তাঁর সাফল্য, কর্মজীবনের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন নেতৃবৃন্দ। তিনি আলমডাঙ্গায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক কর্মকাণ্ডে যে ভূমিকা রেখেছেন, তার জন্য নেতৃবৃন্দ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।