চুয়াডাঙ্গার ভুলটিয়া ব্রিজের জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল অবস্থা যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি

তিতুদহ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের মাঝামাঝি ভুলটিয়া বা চন্নতলার মাঠের নিকটে জনগুরুত্বপূর্ণ ব্রিজটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে। ব্রিজটির মাটির কারনে গত কয়েকদিনের বৃষ্টিপাতে কাদায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন ও পথচারীদের। অনেকে উপায় না পেয়ে ভিন্ন পথ অবলম্বন করছেন।

জানা গেছে, গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা চন্নতলার মাঠ বা ভুলটিয়ার ব্রিজের ওপর মাটি ও গত কয়েকদিনের বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যানবাহন ও পথচারীদের। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে আন্দুলবাড়ীয়া ভায়া ঝিনাইদহ টু ঢাকা এবং দর্শনা ভায়া ঝিনাইদহ টু ঢাকায় যাতায়াত করে থাকে অধিকাংশ যানবাহন। অপরদিকে পাশ্ববর্তী খাড়াগোদা থেকে বদরগঞ্জ যাবার এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় খাড়াগোদা টু সরোজগঞ্জ টু বদরগঞ্জ গামী যানবাহন ঘুরে যাবার কারনে প্রায় ৫/৬ কিলোমিটার পথ বেশি হয়। গতকাল সোমবার সরজমিনে গিয়ে বেশ কয়েকটি যানবাহন ঘুরে যেতে দেখা যায়। অন্যদিকে যে যানবাহন গুলো যাবার চেষ্টা করছে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।