আওয়ামী সন্ত্রাস রুখতে ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরে মোটরসাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার
দেশব্যাপী আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি জুয়েল মাহমুদ ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ রানার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করা হয়।


জেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মাহমুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, সাহিত্য পরিশষদের সামনে থেকে মোটরসাইকেল মিছিলটি বের করা হয়। শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে মিছিলটি শহরের সকল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। মিছিল থেকে আওয়ামী লীগ ও তার দোসরদের রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ছাত্রদল সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। মোটরসাইকেল শোডাউনে ছাত্রদলের বিভিন্নস্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।